পোল্যান্ডের সঙ্গে জার্মানির ড্র
ইউরোর মূল পর্বের টিকিট হাতে এসে গেছে। জার্মানির কোচ জোয়াকিম লো তাই কিছু পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইছেন মনে হয়। পরশু প্রতিবেশী পোল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে এর ফল অবশ্য ভালো হলো না। হেরে যেতে যেতে বাড়তি সময়ের ৪ মিনিটের গোলে ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ।পোল্যান্ডের সঙ্গে এর আগে ১৬ বার মুখোমুখি হয়েছে জার্মানি। কখনো হারেনি, হারেনি পরশুও। তবে ড্রটাও মনে হয় খোঁচাচ্ছে জার্মানিকে। কোচ লো দায় নিয়েছেন নিজের কাঁধে। শোয়েনস্টাইগার, ওজিল ও নয়ারকে বিশ্রাম দিয়েছিলেন। দলকে খেলিয়েছেনও ৪-১-৪-১ নতুন ফর্মেশনে।ম্যাচ শেষে লো বলেছেন, ‘এত কিছু পরিবর্তন করার পর কিছু বিষয় কাজ না করলে সেই দায়িত্ব তো আমাকেই নিতে হবে।’ এ ম্যাচে স্ট্রাইকার গোমেজকে টনি ক্রুসের সঙ্গে মাঝমাঠে খেলিয়েছেন লো। ৫৫ মিনিটে পিছিয়ে পড়া জার্মানিকে সমতায় ফিরিয়েছেন ক্রুসই। ৯১ মিনিটে আবার পোলিশরা এগিয়ে যায়। গদানস্কে পোলিশ দর্শকেরা যখন জার্মানির বিপক্ষে প্রথম জয়ের আনন্দ মেতে উঠতে দেননি কাকাও। এএফপি।