পোল্যান্ডের সঙ্গে জিমিদের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্পে যাওয়া বাংলাদেশ হকি দল প্রথম দুটি প্রীতি ম্যাচে হেরেছিল পোল্যান্ডের কাছে। পোল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে কাল অবশ্য ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথম দুই কোয়ার্টারে ২-০-তে এগিয়ে ছিল পোল্যান্ড। কিন্তু তৃতীয় কোয়ার্টারে গোল দুটি শোধ করেন ইমন ও আশরাফুল। বর্তমান আন্তর্জাতিক হকি র্যা ঙ্কিংয়ে পোল্যান্ড ১৯তম স্থানে, যেখানে বাংলাদেশের র্যা ঙ্কিং ৩২। কাল পোল্যান্ড থেকে টেলিফোনে দলের সঙ্গে থাকা হকি ফেডারেশনের কর্মকর্তা মাহবুব এহসান রানা বললেন, ‘বাংলাদেশ এখানে খুবই প্রতিকূল আবহাওয়ার মধ্যে খেলেছে। জার্মানি থেকে প্রায় ৩০-৩২ ঘণ্টা ভ্রমণ শেষে বিশ্রাম ছাড়াই বাংলাদেশ দল খুবই ভালো খেলেছে। বৃষ্টির সঙ্গে প্রচন্ড ঠান্ডা থাকায় ছেলেরা ঠিকমতো মানিয়ে নিতে পারছিল না। তবু এই ফল আমাদের জন্য ইতিবাচক। কারণ, দীর্ঘদিন আমরা প্রস্তুতি ম্যাচ খেলিনি।’ বাংলাদেশ পরের ম্যাচটি পোল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে খেলবে আগামী মঙ্গলবার।