পোশাকের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডন শুরুর আগেই আলোচনায় বেথানি মাটেক-স্যান্ডস। শুধু র‌্যাঙ্কিংয়েই নয়, যুক্তরাষ্ট্রের এই টেনিস খেলোয়াড় অদ্ভুতুড়ে পোশাক দিয়েও ছাপিয়ে গেছেন তাঁরই স্বদেশি ভেনাস উইলিয়ামসকে। বৃহস্পতিবার উইম্বলডন খেলোয়াড়দের পার্টিতে যে পোশাকটি পরে এসেছিলেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ের ৩১ নম্বর, তাতেই খবরের শিরোনামে তিনি। টেনিস বলের জ্বলজ্বলে হলুদ রং দিয়ে বানানো পোশাকটি। শুধু বলের রঙে নয়, মাটেক-স্যান্ডসের পুরো পোশাকেই টেনিস বলের উপস্থিতি। সেটি ছবিটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। মাথায় পরা টুপিটাও আলাদা করে নজরে পড়ে বৈকি। হেলিকপ্টারে করে ইস্টবোর্ন থেকে লন্ডনে উড়ে এসেছিলেন পার্টিতে যোগ দেওয়ার জন্য। এই পোশাকের নকশা করে দিয়েছেন অ্যালেক্স নোবেল, যিনি আবার পপতারকা লেডি গাগার অদ্ভুত সব পোশাক বানিয়ে দেন। নতুন পোশাকটি দারুণ মনে ধরেছে মাটেক-স্যান্ডসের। ২৬ বছর বয়সী তরুণী উচ্ছ্বাস লুকাননি। কোর্টের পোশাক দিয়ে অন্তত উইম্বলডনে আলোচনায় আসা কঠিন। এখানে যে সাদা পোশাকেই খেলতে হয় খেলোয়াড়দের। হয়তো এ কারণেই মনের শখ আগেই মিটিয়ে নিলেন ৩০তম বাছাই। ওয়েবসাইট।