প্যাটিনসনকে পাচ্ছে না নাইট রাইডার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ক্লার্কের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর থেকে ছিটকে পড়েছেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেমস প্যাটিনসন। ২২ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই পেসারকে ছাড়াই এবারের আইপিএল পার করতে হবে গতবারের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্সকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের খেলার কথা ছিল পুনে ওয়ারিয়র্সের জার্সি গায়ে।ভারত সফর শেষে দেশে ফেরার পরপরই ইনজুরি আশঙ্কা দেখা দেয় জেমস প্যাটিনসনের। তাঁর শারীরিক অবস্থা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত শাহরুখ খানের দলকে দুঃসংবাদই শুনিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, খুব দ্রুতই অস্ত্রোপচার করতে হবে প্যাটিনসনকে। আর এ জন্য কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি এই পেসারকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিত্সক জাস্টিন পাওলোনি এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত সফর থেকে ফেরার পরপরই প্যাটিনসনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। আর এখন এটা বোঝা গেছে যে, তাঁর অস্ত্রোপচার করাটা খুবই দরকারী। আগামীকালই অস্ত্রোপচার করা হবে জেমস প্যাটিনসনের। পুরোপুরি সুস্থ হতে কী রকম সময় লাগবে, সেটা অস্ত্রোপচারের পরই বোঝা যাবে। তবে পুনরায় অনুশীলন শুরু করতে প্রায় চার সপ্তাহর মতো সময় লাগতে পারে।’ পিটিআই।