প্যাটিনসনের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্নে জন্ম। সেই মেলবোর্নে নিজের প্রথম আর ক্যারিয়ারের তৃতীয় টেস্টে হয়ে গেলেন নায়ক। বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়ার ১২২ রানে জয়ের নেপথ্যে ছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ছয়টি উইকেট শিকার করেছেন জেমস প্যাটিনসন, যেটি তাঁকে এনে দেয় ম্যাচসেরার মর্যাদা।ম্যাচশেষে প্যাটিনসন জানিয়েছেন, স্বপ্নপূরণ হয়েছে তাঁর। ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলার স্বপ্নপূরণ হয়েছে আমার। শচীনকে আমি চিনি। তিনি যখন ক্রিকেট খেলা শুরু করেন, তখন আমার জন্মই হয়নি। তাঁর বিপক্ষে বল করা, তাঁদের ব্যাটসম্যানদের বিপক্ষে খেলে কিছুটা সাফল্য পাওয়া, সত্যিই অবিশ্বাস্য। জয় পাওয়া এর চেয়েও বেশি কিছু।’বক্সিং ডে টেস্টে প্যাটিনসনের গতির কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হন ভারতের তারকা ব্যাটসম্যানরা। তাঁর শিকারের তালিকায় রয়েছেন বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও মহেন্দ্র সিং ধোনি। শচীন টেন্ডুলকারের উইকেটটা অবশ্য শিকার করতে পারেননি তিনি। বক্সিং-ডে টেস্টে প্রত্যাশা পূরণ হয়েছে কি না—এ প্রশ্নে প্যাটিনসনের জবাব, ‘প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি আমি।’ ওয়েবসাইট।