প্যারাগুয়ে কোচের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত-চারটি বিশ্বকাপেই ছিল তারা। গত বিশ্বকাপে তো উঠেছে শেষ আটেও। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের খেলার আশা শেষ হয়ে গেছে প্যারাগুয়ের। ৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে একেবারে তলানিতে দলটি। ব্যর্থতার দায় মাথায় নিয়ে তাই সরে দাঁড়ালেন প্যারাগুয়ে কোচ জেরার্দো পেলুসো। গত শুক্রবার নিজেদের মাঠে চিলির কাছে ২-১ গোলে হারার পরেই পদত্যাগপত্র জমা দেন তিনি। ১১ মাস আগে প্যারাগুয়ের দায়িত্ব নিয়েছিলেন পেলুসো। এএফপি।