প্যারাগুয়ের কোচ মার্টিনোর পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বিশ্বকাপে দলকে নিয়ে গিয়েছিলেন শেষ আটে, সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় ফাইনালে। তার পরও প্যারাগুয়ের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো। অবশ্য ধারণা করা হচ্ছে, এই পদত্যাগ দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতা। কারণ মার্টিনোর পদত্যাগের সঙ্গেই এসেছে নতুন কোচের ঘোষণা। ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে দায়িত্ব পালন করা ফ্রান্সিসকো আর্সে আবার পেয়েছেন দায়িত্ব। এএফপি।