প্যারাগুয়ের কোচের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল (বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার ভোররাত ৪-১৫ মিনিট) টুর্নামেন্টের ‘চমক’ ভেনেজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ের ম্যাচ। প্রথম দুই ম্যাচেই ড্র করা প্যারাগুয়েকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে। তবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে রক সান্তা ক্রুজরা ডাগ-আউটে পাবেন না কোচকে। কারণ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রেফারির সমালোচনা করায় প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। শনিবার প্যারাগুয়ে ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গিয়েছিল ২-১ গোলে। বদলি খেলোয়াড় ফ্রেডের গোলে ব্রাজিল সমতায় ফেরে ম্যাচের অন্তিম সময়ে। এরপরই কলম্বিয়ান রেফারি উইলমার রোলদানের উপর ক্ষিপ্ত হন মার্টিনো। রেফারি অবশ্য সঙ্গে সঙ্গেই কার্ড দেখিয়ে মার্টিনোকে ডাগ-আউট থেকে তুলে দেন। পরে টুর্নামেন্টের শৃঙ্খলাবিষয়ক কমিটি মার্টিনোকে ভেনেজুয়েলা ম্যাচে নিষিদ্ধ করেছে। এএফপি।