প্যারিস মাস্টার্স ফেদেরারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে প্রথম প্যারিস মাস্টার্স ট্রফি জিতলেন রজার ফেদেরার। প্যারিসে কাল ফাইনালে জো উইলফ্রায়েড সোঙ্গাকে হারালেন ৬-১, ৭-৬ (৭/৩) গেমে। এটি ফেদেরারের ১৮তম মাস্টার্স শিরোপা, সব মিলিয়ে ৬৯তম। ফরাসি বাস্কেটবল তারকা টনি পার্কারের হাত থেকে ট্রফি নেওয়ার সময় বললেন, ‘এর জন্য অনেক দিন অপেক্ষা করেছি।’ এএফপি।