প্যারিস মাস্টার্সে জোকোভিচের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার ও রাফায়েল নাদাল আগে থেকেই ছিলেন না। কাল নোভাক জোকোভিচকে হারিয়ে আরও বিবর্ণ হয়ে পড়ল প্যারিস মাস্টার্স। প্রথম রাউন্ডে বাই পাওয়া সার্বিয়ান তারকা দ্বিতীয় রাউন্ডে ০-৬, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে হেরেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরির কাছে। ২০১০ সালের মার্চের পর এই প্রথম কোনো টুর্নামেন্ট থেকে এত তাড়াতাড়ি বিদায় নিলেন জোকোভিচ। এএফপি।