প্যারিস যাচ্ছে টিটি দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল প্যারিস যাচ্ছেন টেবিল টেনিস খেলোয়াড় মাহবুব বিল্লাহ, মানস চৌধুরী, মৌমিতা আলম রুমি ও সোনম সুলতানা (সোমা)। দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন সাবেক টিটি তারকা জোবেরা রহমান (লিনু)। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে আনসার। ১৩-২০ মে প্যারিসে হবে এই প্রতিযোগিতা।