প্যারিসের পর লস অ্যাঞ্জেলেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শহরের এই সমঝোতার ফলে এটা পরিষ্কার হয়ে গেছে, প্যারিসই ২০২৪ অলিম্পিক আয়োজন করবে। আর লস অ্যাঞ্জেলেস (এলএ) করবে ২০২৮ অলিম্পিকের আয়োজন। তবে আইওসি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করবে আগামী সেপ্টেম্বরে লিমার বৈঠকে।

এর আগে ১৯৩২ ও ১৯৮৪ সালে অলিম্পিক আয়োজন করেছে লস অ্যাঞ্জেলেস। এর আগে দুবার অলিম্পিক আয়োজন করেছে প্যারিসও। তবে সর্বশেষটি সেই ১৯২৪ সালে। ঠিক ১০০ বছর পর তৃতীয় অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে তারা। এর আগে ১৯৯২, ২০০৮ ও ২০১২ সালে আয়োজন করতে চেয়েও পায়নি প্যারিস।

এখন পর্যন্ত তিনটি অলিম্পিক আয়োজন করেছে শুধু লন্ডন (১৯০৮, ১৯৪৮ ও ২০১২)। লস অ্যাঞ্জেলেস ও প্যারিস ছাড়া দুটি অলিম্পিক আয়োজন করা শহর আর শুধু এথেন্স। এএফপি।