প্রকৃত সোনাজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা এসেছিলেন ইতিহাস গড়েই। অলিম্পিকের প্রথম শরণার্থী দল হিসেবে রিওতে এসেছিলেন দশ প্রতিযোগী। কারও করুণাপ্রার্থী হয়ে নয়, বরং নিজ নিজ যোগ্যতাবলেই। শুধু অংশই নেননি, দর্শকদের মনও জিতে নিয়েছেন এই দশ অলিম্পিয়ান। তাঁদের এই অর্জনকে চিরস্থায়ী রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই স্থানীয় শিল্পী রড্রিগো সিনি ও সেটি সোলদাদে। রিও ডি জেনিরোর রাস্তার এক দেয়ালে এক শ বর্গমিটার জায়গাজুড়ে দশ শরণার্থী অলিম্পিয়ানের ম্যুরাল চিত্র এঁকেছেন দুজন মিলে। কারণটাও জানিয়েছেন সিনি, ‘আমার চোখে, ওঁরা এরই মধ্যে সোনা জিতেছেন। তাঁরা যে ভার বইছেন কিংবা তাঁদের যে গল্প সেটি তো কোনো পদক দিয়ে মাপতে পারবেন না।’ রয়টার্স।