প্রকৃতি আর ড্যারেনের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লারা’ হয়ে গেলেন ‘ব্র্যাডম্যান’!ক্যারিয়ারের শুরু থেকেই ‘লারা, লারা’ শুনছেন। দেখতে লারার মতো। খেলেন অনেকটা সেই স্টাইলেই। পরে তো জানা গেল, ড্যারেন ব্রাভো সম্পর্কে লারার ভাগ্নে।ব্রাভো ভাইদের ছোটজনের টেস্ট অভিষেক হয়েছে এ সিরিজে। গলের একমাত্র ইনিংসে করেছিলেন ৫৮, কলম্বোর দুই ইনিংসে ৮০ ও অপরাজিত ০, কাল দিন শেষে ৬৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় ‘ছোট লারা’র গড় হয়ে গেল ব্র্যাডম্যানীয়—১০০.৫০!পাল্লেকেলের অভিষেক টেস্টের প্রথম দিনের হাইলাইটস ড্যারেনের আরেকটি মুগ্ধতা ছড়ানো ইনিংস। আদ্রিয়ান বারাথের বদলে দলে সুযোগ পাওয়া ডেভন স্মিথও ফিফটি করেছেন। কিন্তু ড্যারেনের ছায়ায় ম্লানই ছিলেন বলতে হবে। অবশ্য প্রথম বলেই ক্রিস গেইলকে হারানোর ধাক্কা দিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে পায়ের ওপর দাঁড় করাতে ড্যারেন-স্মিথ কাঁধ মিলিয়েই লড়েছেন। দ্বিতীয় উইকেটে এ দুজনের ১১৫ রানের জুটি।এমনিতেই এই সিরিজে সবচেয়ে ভালো খেলছে প্রকৃতি। কালও প্রকৃতির বাধায় খেলা শুরু হতে দেরি হয়েছে। মাঝখানে একবার বন্ধও হয়ে গিয়েছিল ম্যাচ। প্রথম দিনের খেলাও শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। সারা দিনে ৪০ ওভার খেলা হয়েছে। তাতে শ্রীলঙ্কার প্রাপ্তি গেইল আর স্মিথের উইকেট, ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্তি ১৩৪ রান। ড্যারেনের সঙ্গে ১১ রানে অপরাজিত শিবনারায়ণ চন্দরপল। এএফপি, ওয়েবসাইট।