প্রকৃতির দয়ায় কিছুটা রক্ষা ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতিকে ধন্যবাদ দিতেই পারে ভারতীয় দল। দলীয় অর্ধশত রান হওয়ার আগেই দুই উইকেট নেই। ১৫৬ রানে চলে গিয়েছিল ছয় উইকেট। ভারত যখন অল্প রানেই গুটিয়ে যাওয়ার আশঙ্কা করছিল, তখনি প্রকৃতির দয়া। দলীয় ৬ উইকেটে ১৮৩ রানে আলোক স্বল্পতার কারণে প্রাথমিকভাবে খেলা বন্ধ হয়। বাকি সময় আলো কমে যাওয়া তো আছেই, সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় এখানেই ডারবান টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।দুর্দান্ত সূচনার পরও আফসোস দক্ষিণ আফ্রিকার। প্রকৃতির কারণে ভারতকে যে একেবারে কোণঠাসা করা গেল না! দিনের খেলা আরও বাকি ছিল ৩৪ ওভার। ডেল স্টেইনরা যেভাবে বিধ্বংসী হয়ে উঠেছিলেন, ভারতীয় দলের ইনিংস গুটিয়ে যাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র।ভারতের ব্যাটিং অর্ডারে বিপর্যয়ের শুরুটা এনে দিয়েছেলেন ডেল স্টেইন ২৫ রানে থাকা বীরেন্দর শেবাগকে ফিরিয়ে। একে একে এই স্টেইনের ছোবলে সাজঘরে ফিরেছেন মুরালি বিজয় (১৯), রাহুল দ্রাবিড় (২৫) ও ভিভিএস লক্ষ্মণ (৩৮)। ১৩ রান করা শচীন টেন্ডুলকারকে ফেরান তোতসোবে। দিনের খেলা শেষ হওয়ার সময় অধিনায়ক ধোনি ২০ ও হরভজন সিং ১৫ রানে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে স্টেইন চারটি ও তোতসোবে দুটি উইকেট লাভ করেন। ক্রিকইনফো।