শেবাগ, রাজপুত, পাইবাস, মুডি...এ পর্যন্ত ঠিকই ছিল। সবাই সাবেক ক্রিকেটার, তাঁরা কোহলি-অশ্বিনদের কোচ হওয়ার দৌড়ে। এই দৌড়ে নাম লিখিয়েছেন এমন একজন, যাঁর আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো অভিজ্ঞতা নেই—উপেন্দ্রনাথ ব্রহ্মচারী! আন্তর্জাতিক ক্রিকেট না খেলেও ভালো কোচ হওয়া যায়। যেমন হয়েছেন অস্ট্রেলিয়ার জন বুকানন। সে বুকানন পেরেছেন, তিনি ক্রিকেট নিয়েই পড়ে ছিলেন। তাই বলে উপেন্দ্রনাথ! পেশায় প্রকৌশলী। ৩০ বছর বয়সী উপেন্দ্রনাথ এখন এক নির্মাণ সংস্থার চাকুরে। বিরাট কোহলিকে সামলাতে তাঁর মতো কোচই দরকার জানিয়ে তাঁকে নিয়োগ করার পক্ষে উপেন্দ্রনাথ তুলে ধরেছেন যুক্তি, ‘ভারতীয় দলে কিংবদন্তিতুল্য কোচ নিয়োগ দিয়ে লাভ নেই। অনিল কুম্বলে ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। কিন্তু তাঁকে কীভাবে বিদায় নিতে হলো! তাঁর থেকেও বড় কিংবদন্তিকে কোচ করা হলেও কোহলির সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হবে। একমাত্র আমিই বিরাটকে (কোহলি) সঠিক পথে রাখতে পারব।’ এনডিটিভি।