প্রচারেই প্রসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান হকি ফেডারেশন কাপে খেলতে গত রাতে হংকং গেছে বাংলাদেশ দল। এই সফরে একগাদা টিভি চ্যানেল নিয়ে যাচ্ছে হকি ফেডারেশন। কাল সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সহসভাপতি শফিউল্লাহ আল মুনীর দিলেন সেই খবর, ‌‘আজ পর্যন্ত আমার প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় নয়টি মিডিয়া হাউসকে নিশ্চিত করেছি। এগুলো হলো একাত্তর, টোয়েন্টি ফোর, এসএ টিভি, মাছরাঙা, বাংলাভিশন, ডিবিসি, সময়, এনটিভি ও নয়া দিগন্ত। যদিও নয়া দিগন্ত-এর প্রতিনিধি বলেছেন, শেষ সময়ে বলায় তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। মুনীর অবশ্য আরও সাংবাদিক চান,‌ ‌‌‘কোনো সাংবাদিক ভাই যেতে চাইলে আমাদের দরজা ওপেন। এ বিষয়ে আমরা সব সহযোগিতা করব।’ এত কিছু করার কারণটাও বলতে ভোলেননি। জাতীয় দলকে প্রচার দিতেই এমন উদ্যোগ। অর্থাৎ প্রচারেই প্রসার!