প্রতারকের ফাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারকের কাছে তারকা-সাধারণের ভেদাভেদ থাকে না। তাই প্রতারকের হাত থেকে রেহাই মেলেনি ভিভিএস লক্ষ্মণেরও। হায়দরাবাদে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি তুলে নিয়ে গিয়েছিল এক প্রতারক। লক্ষ্মণের তো মাথায় হাত! সপ্তাহ খানেক পেরিয়ে যাওয়ার পরও কিছু করতে পারছিল না পুলিশ। অবশেষে পরশু ধরা পড়েছে সেই প্রতারক। কীভাবে? সাবেক ভারতীয় ক্রিকেটারের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া অর্থ নিয়ে সে জমা দিতে গিয়েছিল অন্য ব্যাংকে নিজের অ্যাকাউন্টে। ওই ব্যাংকের এক কর্মকর্তার সন্দেহ হওয়ায় তিনি খবর দিলেন পুলিশে। লক্ষ্মণ অর্থ ফেরত পেলেন, ওদিকে প্রতারকের জায়গা হলো শ্রীঘরে। ওয়েবসাইট।