প্রতিদিনের কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানামাত্রিক কুইজের আয়োজন করেছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ ছিল ২৮ অঞ্চলে প্রথম আলোর কার্যালয়ে। প্রতিদিন সারা দেশের পাঠকদের জন্য ছিল দুটি এসএমএস কুইজ। এ ছাড়া সাপ্তাহিক, পর্বভিত্তিক, অনলাইন ও ফেসবুক মিলিয়ে মোট ১৬টি কুইজের জমজমাট আয়োজন ছিল বিশ্বকাপ জুড়ে। ১২ জুলাইয়ের প্রতিদিনের কুইজের ফলাফল ছাপা হলো আজ। পর্বভিত্তিক কুইজগুলোর মেগা ড্র অনুষ্ঠিত হবে আপনাদের উপস্থিতিতে। মেগা ড্র ও পুরস্কার প্রদানের তারিখ জানতে চোখ রাখুন প্রথম আলোয়

আরএসআরএম-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ
১২ জুলাইয়ের ল্যাপটপ বিজয়ী মো. সুমন মিয়া, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, শাতাব্দী গার্মেন্টস, পঞ্চবটি, নারায়নগঞ্জ।
জিপিএইচ-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ
১২ জুলাইয়ে দুজনের ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট বিজয়ী শ্রাবণী দাস, সহকারী শিক্ষক, কুমুন মরাফত খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমুন, গাজীপুর।
দুটি এসএমএস কুইজেরই ড্র পরিচালনা করেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ছাইদ হাসান কানন।

প্রথম আলো বিশ্বকাপ কুইজ লড়াই
ঢাকা: মাজহারুল হান্নান, দর্শনা মোড়, সূত্রাপুর, রংপুর। ড্র পরিচালনা করেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ছাইদ হাসান কানন; চট্টগ্রাম: নাসিবা আক্তার, লালখান বাজার। ড্র পরিচালনা করেন সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মো. শহীদুল্লাহ; খুলনা: মেহেদী হাসান, কেশবপুর, যশোর। ড্র পরিচালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক পুলক দেবনাথ; বরিশাল: ফারজানা, গোরস্থান রোড। ড্র পরিচালনা করেন অ্যাডভান্সড ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা; রাজশাহী: মেসবাহ, তেরখাদিয়া। ড্র পরিচালনা করেন বাংলাদেশ সিতোরিও কারাতে একাডেমির প্রশিক্ষক বকুল হোসেন; সিলেট: আল আমিন। ড্র পরিচালনা করেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক তন্ময় ভট্টাচার্য; ভৈরব: আশরাফ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ড্র পরিচালনা করেন ভৈরব প্রেসক্লাবের সহকারী সাধারণ সম্পাদক জাকির হোসেন; রংপুর: সুজন, ধাপ। ড্র পরিচালনা করেন সাবেক ফুটবলার সৈয়দ শাহনেওয়াজ আলী; দিনাজপুর: এন কে রানা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। ড্র পরিচালনা করেন সাবেক ফুটবলার মো. মুসলিম উদ্দিন; ময়মনসিংহ: সালমা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ড্র পরিচালনা করেন সাংবাদিক রবীন্দ্রনাথ পাল; যশোর: খাজা মিয়া, এম এম কলেজ। ড্র পরিচালনা করেন বিজেএমসি ফুটবল ক্লাবের সাবেক অধিনায়ক মো. শফিকুজ্জামান; ফরিদপুর: শিল্পী, দক্ষিণ কালীবাড়ি। ড্র পরিচালনা করেন জেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন; কুমিল্লা: মো. মহিউদ্দিন ভূঁইয়া, বাগিচাগাঁও। ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির জেলা শাখার সভাপতি আবুল হাসানাত; পাবনা: রানা। ড্র পরিচালনা করেন রোটারি ক্লাব অব রূপকথার সাধারণ সম্পাদক খায়রুজ্জামান আহম্মেদ; বগুড়া: নাদিরা, সূত্রাপুর। ড্র পরিচালনা করেন বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন; কক্সবাজার: কামরুল, কলাতলী। ড্র পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জলহ লাল পাল চৌধুরী; রাঙামাটি: প্রিন্সি চাকমা, রাজদ্বীপ। ড্র পরিচালনা করেন জেলা ফুটবল দলের সদস্য শুভাশীষ চাকমা; নোয়াখালী: ফরহাদ আহাম্মদ ভূঁইয়া, গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেগমগঞ্জ। ড্র পরিচালনা করেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সদস্য রফিক উল্যা আক্তার; ফেনী: তানজিয়া, ফেনী ক্লিনিক। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আমজাদ হোসেন; কুষ্টিয়া: মিঠন রহমান, পুলিশ লাইনস। ড্র পরিচালনা করেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রেজা; ভোলা: মো. হিরণ, পরানগঞ্জ। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য শারমিন জাহান; সিরাজগঞ্জ: আবদুল মালেক। ড্র পরিচালনা করেন জেলা মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি মো. রেজাউল করিম তালুকদার; বরগুনা: রাকিব হাসান, পুরাকাটা। ড্র পরিচালনা করেন সংগীতশিল্পী বিজয় কান্তি বিদ্যুৎ; পটুয়াখালী: মো. মশিউর রহমান, নিউ মার্কেট। ড্র পরিচালনা করেন সাবেক জাতীয় সাঁতারু আবদুল আজিজ; সাতক্ষীরা: পলাশ সরকার, আমতলা। ড্র পরিচালনা করেন রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম; সুনামগঞ্জ: আমান, হাসননগর। ড্র পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী দেওয়ান গিয়াস চৌধুরী; কুড়িগ্রাম: জয়ন্ত, সবুজপাড়া। ড্র পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক; সাভার: শাহীনুর ইসলাম, কাশীপুর, কালামপুর, ধামরাই। ড্র পরিচালনা করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান।
মোবাইলে খেলুন বিশ্বকাপ কুইজ
১২ জুলাইয়ের মোবাইল রিফিল বিজয়ী নম্বর ০১৭৬৯৯৪৯১১০