প্রতিদিনের কুইজে বিজয়ী যাঁরা
বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানামাত্রিক কুইজের আয়োজন করেছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ ছিল ২৮ অঞ্চলে প্রথম আলোর কার্যালয়ে। ছিল দুটি এসএমএস কুইজ। এ ছাড়া সাপ্তাহিক, পর্বভিত্তিক, অনলাইন ও ফেসবুক মিলিয়ে মোট ১৬টি কুইজের জমজমাট আয়োজন ছিল বিশ্বকাপজুড়ে। এই আয়োজনের শেষ দিন ১৩ জুলাই ছাপা হওয়া প্রতিদিনের কুইজের ফলাফল ছাপা হলো আজ। পর্বভিত্তিক কুইজগুলোর মেগা ড্র অনুষ্ঠিত হবে আপনাদের উপস্থিতিতে। মেগা ড্র ও পুরস্কার প্রদানের তারিখ জানতে চোখ রাখুন প্রথম আলোয়।
আরএসআরএম-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ
১৩ জুলাইয়ের ল্যাপটপ বিজয়ী মো. রুবেল, একাদশ শ্রেণি, বাকুলিয়া এমএমজে ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।
জিপিএইচ-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ
১৩ জুলাইয়ের ডিএসএলআর ক্যামেরা বিজয়ী পবন বণিক, সিএ আর্টিকেল শিক্ষার্থী, এমএ কাশেম অব কোম্পানি, ঢাকা।
দুটি এসএমএস কুইজেরই ড্র পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জসীম উদ্দিন জোসি।
প্রথম আলো বিশ্বকাপ কুইজ লড়াই
ঢাকা: জাহিদ হাসান, ৪২/২ পলাশী ব্যারাক, লালবাগ। ড্র পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জসীম উদ্দিন জোিস; চট্টগ্রাম: জিকু চৌধুরী, ইকবাল রোড, পাথরঘাটা। ড্র পরিচালনা করেন শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দিন শিশির; খুলনা: খোকন। ড্র পরিচালনা করেন সরকারি ব্রজলাল কলেজের প্রভাষক মো. আবদুল মান্নান; বরিশাল: রাজিব। ড্র পরিচালনা করেন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. রাফিউদ্দিন আহমেদ; রাজশাহী: এমেলি, বুলনপুর। ড্র পরিচালনা করেন রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক নিতাই কুমার সাহা; সিলেট: শাহ আলম, শাহি ঈদগাহ। ড্র পরিচালনা করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সিলেট শাখার সভাপতি মো. ইরফানুজ্জামান চৌধুরী; ভৈরব: মহিবুর, পলতাকান্দা। ড্র পরিচালনা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ভৈরব শাখার সভাপতি তাজুল ইসলাম; রংপুর: ইউসুফ আলী, কাচারি বাজার। ড্র পরিচালনা করেন সাবেক ফুটবলার এ কে এম ফারুক মুনীর; দিনাজপুর: পোরবী, বাহাদুর বাজার। ড্র পরিচালনা করেন সাবেক ফুটবলার রিয়াজ উদ্দিন আহমেদ; ময়মনসিংহ: মো. আনোয়ার, আকুয়া হাজী বাড়ি। ড্র পরিচালনা করেন ময়মনসিংহ কমার্স কলেজের প্রভাষক মো. সাইদুল ইসলাম; যশোর: লাভলু খান, শ্রীপুর। ড্র পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি হারুন–অর–রশিদ; ফরিদপুর: মো. সুজন মোল্লা, আপন সুইটস, মুজিব সড়ক। ড্র পরিচালনা করেন জাতীয় ফুটবল দলের সাবেক প্রশিক্ষক এস এইচ এম শামসুদ্দোহা চাঁদ; কুমিল্লা: সাগর, ভাটপাড়া। ড্র পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও জেলা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি অধ্যাপক কুন্ডু গোপীদাস; পাবনা: সার্থক দাস, দিলালপুর। ড্র পরিচালনা করেন সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শিবজিদ নাগ; বগুড়া: মো. মুক্তার, মালতীনগর। ড্র পরিচালনা করেন দৈনিক করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক; কক্সবাজার: সিরাজুল ইসলাম, চেইন্দা। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন; রাঙামাটি: কোলন চাকমা, বিজয় নগর। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও মুক্তিযোদ্ধা হাজি মো. কামাল উদ্দিন; নোয়াখালী: খাদিজা আক্তার, কলেজ গেট। ড্র পরিচালনা করেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রংপুর ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মো. আলাউদ্দিন; ফেনী: শরিফুল ইসলাম, কদলগাজী রোড। ড্র পরিচালনা করেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মঞ্জুরুল আলম; কুষ্টিয়া: নাঈম শেখ, পশ্চিম মজমপুর। ড্র পরিচালনা করেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সহসভাপতি শেখ আহাম্মদ আলী; ভোলা: জুন্নু রায়হান, গাজীপুর রোড। ড্র পরিচালনা করেন জীবনপুরাণ আবৃত্তি সংসদের সভাপতি মশিউর রহমান; সিরাজগঞ্জ: নসিব, মুজিব সড়ক। ড্র পরিচালনা করেন সাবেক ফুটবলার মো. রইচ উদ্দিন; বরগুনা: মারিয়া আফরিন, ফুলঝুড়ি। ড্র পরিচালনা করেন নাট্য নির্দেশক তুহীন খান; পটুয়াখালী: দিলীপ কর্মকার, চরপাড়া। ড্র পরিচালনা করেন এ কে এম কলেজের সহযোগী অধ্যাপক অশোক দাস; সাতক্ষীরা: সালাম, মুনজিতপুর। ড্র পরিচালনা করেন সাবেক জাতীয় ফুটবলার ইমদাদুল হক খান; সুনামগঞ্জ: নাসিমা বেগম, হবতপুর। ড্র পরিচালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান; কুড়িগ্রাম: মজিদ, নিমবাগান। ড্র পরিচালনা করেন জেলা তথ্য কর্মকর্তা নুরুন্নবী সরকার; সাভার: মো. কোহিনূর, সাভার অন্ধ মার্কেট। ড্র পরিচালনা করেন ব্যবসায়ী সাখাওয়াত হোসেন।
মোবাইলে খেলুন বিশ্বকাপ কুইজ
১৩ জুলাইয়ের মোবাইল রিফিল বিজয়ী নম্বর ০১৫৩৪৭৫০৬৩২