প্রতিদিনের কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানামাত্রিক কুইজের আয়োজন করছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ২৮ অঞ্চলে প্রথম আলোর কার্যালয়ে। প্রতিদিন সারা দেশের পাঠকদের জন্য আছে দুটি এসএমএস কুইজ। থাকছে সাপ্তাহিক, পর্বভিত্তিক, অনলাইন ও ফেসবুক মিলিয়ে মোট ১৬টি কুইজের জমজমাট আয়োজন। ১ জুলাইয়ের প্রতিদিনের কুইজের ফলাফল ছাপা হলো আজ।

জিপিএইচ-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ
১ জুলাইয়ের পুরস্কার দুজনের ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট বিজয়ী বাবলু চক্রবর্তী, ল্যাব টেকনেশিয়ান, ডক্টরস্ ডায়াগনস্টিক সেন্টার, নবীগঞ্জ, হবিগঞ্জ।

আরএসআরএম-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ
১ জুলাইয়ের ল্যাপটপ বিজয়ী ইয়াসির হোসেন চৌধুরী, নিড ফর স্পিড, বারিধারা, ঢাকা।

দুটি এসএমএস কুইজেরই ড্র পরিচালনা করেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক মো. নিজাম মজুমদার।

ঢাকা : সাথী, কামারপাড়া, তুরাগ, টঙ্গী। ড্র পরিচালনা করেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক মো. নিজাম মজুমদার; চট্টগ্রাম : কলি দেবী, আসগার দিঘীরপাড়। ড্র পরিচালনা করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অধ্যাপক হামিদা চৌধুরী; খুলনা: সোহেল রানা, বাগমারা। ড্র পরিচালনা করেন সাবেক ফুটবলার মোহাম্মদ জাহিদ হোসেন; বরিশাল: মো. বাদল মিয়া, বউ বাজার, পলাশপুর। ড্র পরিচালনা করেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় আমিনুল ইসলাম সুরুজ ও নাট্যজন সৈয়দ দুলাল; রাজশাহী: মিজানুর রহমান, আসাম কলোনি। ড্র পরিচালনা করেন ইউসেপ স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল কামাল; সিলেট: জসিম বুক হাউস, জিন্দাবাজার। ড্র পরিচালনা করেন আবৃত্তিকার অম্বরীষ দত্ত; ভৈরব: মুসতারা ফেরদৌসী, ভৈরবপুর উত্তরপাড়া। ড্র পরিচালনা করেন টেবিল টেনিস খেলোয়াড় শাখাওয়াত হোসেন; রংপুর: আল আমিন, লালকুঠি। ড্র পরিচালনা করেন সাবেক ফুটবলার জাহাঙ্গীর আলম; দিনাজপুর: আনিকা শারমিলা, ফকিরপাড়া। ড্র পরিচালনা করেন বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ক্রিকেট কোচ আ ই স আনোয়ার; ময়মনসিংহ: গিয়াস উদ্দিন, আকুয়া চৌরঙ্গী মোড়। ড্র পরিচালনা করেন সাবেক ফুটবলার মো. হাবিবুর রহমান; যশোর: সজিব হোসেন, জীবন নগর, চুয়াডাঙ্গা। ড্র পরিচালনা করেন আন্তর্জাতিক অ্যাথলেটিক কোচ নিবাস হালদার; ফরিদপুর: শফিউল আলম, পূর্ব খাবাসপুর। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহসান তুহিন; কুমিল্লা: মোহাম্মদ আবুল খায়ের, আশ্রাফপুর উত্তর, সদর দক্ষিণ উপজেলা। ড্র পরিচালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আছাদুজ্জামান; পাবনা: রাকিব, রাধানগর। ড্র পরিচালনা করেন সরকারি এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক এস এম ফরিদ; বগুড়া: পঙ্কজ কুমার, সেউজগাড়ী। ড্র পরিচালনা করেন মৌমাছি খেলাঘর আসরের সভাপতি মাসুদুর রহমান; কক্সবাজার: মাহবুব কামাল, বাংলাবাজার। ড্র পরিচালনা করেন জেলা ইংলিশ লেঙ্গুয়েজ ক্লাবের সভাপতি মো. মুহিউদ্দিন; রাঙামাটি: মোহাম্মদ গিয়াস উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ড্র পরিচালনা করেন সাংবাদিক হিমেল চাকমা; নোয়াখালী: রাহাত হোসেন, হাসপাতাল রোড। ড্র পরিচালনা করেন আইন সহায়তা কেন্দ্রের পরিচালক মো. হানিফ; ফেনী: নোবেল, নাজির রোড। ড্র পরিচালনা করেন ফেনী সেন্ট্রাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. মোমেনুল হক; কুষ্টিয়া: রাজিব রহমান, থানাপাড়া। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোছাদ্দেক আলী; ভোলা: শাহনাজ আক্তার, মোসলমানপাড়া। ড্র পরিচালনা করেন এম এ আলী প্রতিবন্ধী স্কুলের পরিচালক আক্কেল আলী; সিরাজগঞ্জ: আদিব। ড্র পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সহসভাপতি মো. হেলাল আহমেদ; বরগুনা: অরূপ তালুকদার, নজরুল ইসলাম রোড। ড্র পরিচালনা করেন সাবেক ক্রিকেটার মিজানুর রহমান; পটুয়াখালী: প্রকাশ চন্দ্র দে, নবাবপাড়া। ড্র পরিচালনা করেন প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জি; সাতক্ষীরা: তাহমিনা, কামাল নগর। ড্র পরিচালনা করেন সাবেক ক্রিকেটার ফাহিমুল হক; সুনামগঞ্জ: রিপন, সদরগড়। ড্র পরিচালনা করেন জেলা মহিলা পরিষদের সভাপতি শীলা রায়; কুড়িগ্রাম: মো. রেজাউল, পৌর বাজার। ড্র পরিচালনা করেন স্কাউট সংগঠক খন্দকার খায়রুল আলম; সাভার: আকাশ, বিশ মাইল। ড্র পরিচালনা করেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার সঞ্জয় দাস।