প্রতিদিনের ক্রীড়া জরিপ শুরু প্রথম আলো অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন দলটি সেরা, কিংবা কোন খেলোয়াড়টি সবচেয়ে ভালো? রেফারি বা আম্পায়ারের অমুক সিদ্ধান্তটি কি ভালো হলো? আইসিসি বা ফিফা কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে? ঠিক পথেই কি এগোচ্ছে আমাদের দেশের ক্রীড়াঙ্গন?

খেলার জগত্ নিয়ে আমরা চায়ের কাপে ঝড় তুলি প্রায়ই। আছে আমাদের নানা মত। আমাদের মতের বিরুদ্ধেও আছে মত। এবার সময় হয়েছে চায়ের কাপের সেই ঝড়টি অনলাইনের ভার্চুয়াল জগতেও তোলার। প্রথম আলো ক্রীড়া বিভাগের অনলাইন আজ থেকে শুরু করতে যাচ্ছে প্রতিদিনের জরিপ। খেলা নিয়ে আপনি আপনার মতামত দিন। ভোট দিন ‘খেলার ভোট’-এ।

প্রথম দিনে প্রশ্ন থাকছে: টেন্ডুলকারকে কি আপনি সর্বকালের সেরা মনে করেন?

http://www.prothom-alo.com/sports এই ঠিকানায় গেলে আপনি দিতে পারবেন আপনার ভোট। জানতে পারবেন ভোটের সর্বশেষ এবং আগের ফলাফলগুলোও। তৈরি হয়ে যান মাউস নিয়ে। ‘খেলার ভোট’ আপনার ক্লিকের অপেক্ষায়। ভোটের খেলা শুরুর আগেই শুরু হোক খেলার ভোট!