প্রতিদ্বন্দ্বিতা ঘরেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী সানিয়া মির্জা মাত্রই ইউএস ওপেনের দ্বৈতে শিরোপা জিতেছেন। জীবনসঙ্গীর সেই সাফল্য উদ্যাপন করছেন শোয়েব মালিক, এটি তাঁর জন্য বড় এক অনুপ্রেরণাও। তবে ভারতীয় টেনিস তারকার পাকিস্তানি ক্রিকেটার স্বামী ভেতরে ভেতরে একটু চাপেও পড়ে গেছেন। সেই চাপটা নিজের খেলাতেও ভালো করার তাড়না। গত মার্চে সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধার পর থেকেই টেনিসের দ্বৈতে বেশ সফল সানিয়া। এপ্রিলে র্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠে এসেছে এই জুটি, জুলাইয়ে উইম্বলডন জয়ের পর এবার জিতলেন ইউএস ওপেনও। এখন আগামী মাসের জিম্বাবুয়ে সফরে স্ত্রীর সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে নিতে চান মালিক। আর এই চাপটা তো আছেই, ‘আমাকেও ভালো করতে হবে!’ ঘরের মধ্যেই ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে দুজনের মধ্যে! এএফপি।