প্রতিদ্বন্দ্বিতা ভুলে বন্যার্তদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড পাশে সরিয়ে রেখেছে অ্যাশেজ জয়ের আনন্দ। অস্ট্রেলিয়া ভুলে গেছে পরাজয়ের হতাশা। সব ভুলে মানুষ আর মানবতাই বড় হয়ে দেখা দিয়েছে দুই দেশের ক্রিকেটারদের কাছে। দাঁড়িয়েছেন তাঁরা অস্ট্রেলিয়ার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে। গতকাল হয়ে যাওয়া টি-টোয়েন্টিতে বন্যার্তদের জন্য টাকা তুলেছেন তাঁরা। অ্যাশেজজয়ী ইংল্যান্ড দলের সদস্য কেভিন পিটারসেন প্রতিশ্রুতি দিয়েছেন, নিজে থেকে কিছু করার। তাঁর টুইটারে লিখেছেন, অস্ট্রেলিয়ার বন্যার্তদের সাহায্য করতে বিক্রি করবেন অ্যাশেজ জয়ের স্মারক একটা জার্সি। নিলামে তুলবেন দুটি ব্যাটও। অস্ট্রেলিয়ার রুলস ফুটবল অ্যাসোসিয়েশন এরই মধ্যে বন্যার্তদের জন্য সরকারি সাহায্য তহবিলে ৫ লাখ ডলার দিয়েছে। ব্রিসবেন রাগবি লিগ এসেছে এগিয়ে। তারা দিয়েছে ২৫ হাজার ডলার। রয়টার্স, ওয়েবসাইট।