প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীরবেই মাইলফলকটি ছুঁয়ে ফেলল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুরের প্রথম টেস্টটি ছিল বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের ৫০তম আন্তর্জাতিক ম্যাচ। ১৯৮৬ সালে দ্বিতীয় এশিয়া কাপে ক্যান্ডিতে প্রথম মুখোমুখি হয়েছিল দল দুটি। এরপর ৩৩টি ওয়ানডে, ১৫টি টেস্ট ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষেই শ্রীলঙ্কার চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৯৯৭ সালের প্রেসিডেন্ট কাপ থেকে শুরু করে এ পর্যন্ত ৭৩টি ম্যাচ খেলেছে দল দুটি। বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ ৪৫টি ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে। আজ থেকে শুরু চট্টগ্রাম টেস্টটা বাংলাদেশের ৩৯০তম আন্তর্জাতিক ম্যাচ। এ পর্যন্ত ১৭টি দেশের বিপক্ষে খেলেছে দলটি।