প্রতিবন্ধী ক্রিকেটারদের ভারত জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলকে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের সিআরপি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রথম দুটি ম্যাচের পর সিরিজে ১-১ সমতা ছিল। কাল ফাইনালে আগে ব্যাট করে বাংলাদেশের সিআরপি দল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১১৯ রান। জবাবে পশ্চিমবঙ্গ দল ১০৩ রানে অলআউট হয়ে যায়।