প্রতিবেশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দেশে বিশ্বকাপ জেতা দলের সংখ্যা কম নয়—উরুগুয়ে, ইতালি, ইংল্যান্ড, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স। এবার স্বাগতিক হওয়ার সুবিধাটা কি ব্রাজিল নিতে পারবে? সময়ই বলবে সেটা। ব্রাজিলের সীমান্তঘেঁষা তিন প্রতিবেশী আর্জেন্টিনা, উরুগুয়ে ও কলম্বিয়ার সম্ভাবনা কতটুকু? বিশ্বকাপের ইতিহাসে প্রতিবেশী দেশ থেকে কাপ নিয়ে আসার উদাহরণ কিন্তু মাত্র তিনটি। তিনটিই আবার পরপর তিন বিশ্বকাপের। যার সর্বশেষটিও সেই ১৯৫৪ সালে জার্মানির গড়া। সুইজারল্যান্ড বিশ্বকাপে হাঙ্গেরিকে হারিয়ে বিশ্বকাপ জেতে তৎকালীন পশ্চিম জার্মানি। ঠিক আগের বিশ্বকাপটা ব্রাজিলকে কাঁদিয়েই জিতেছিল প্রতিবেশী উরুগুয়ে। এর আগের ১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপেও একই ছবি, এবার সীমান্ত পেরিয়ে বিশ্বকাপটা জিতে আসে ইতালি।