প্রতিভা অন্বেষণের দ্বিতীয় পর্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের ২৪ জন বধির দাবাড়ু এসেছে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচির দ্বিতীয় পর্বে অংশ নিতে। শুধু বধির দাবাড়ুরাই নয় অ্যাথলেটিকস, সাঁতার, কাবাডি, ভলিবল, দাবা ও ব্যাডমিন্টনে ৩৫টি জেলার ১৭৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এখান থেকে বাছাই করা ১৪৪ জনকে মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে।
কাল এই কর্মসূচির দ্বিতীয় পর্বের উদ্বোধন হয়ে গেল পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে। উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘যুবশক্তিকে যদি খেলায় ব্যস্ত রাখা যায় তাহলে একদিকে তারা বিপথগামী হবে না, অন্যদিকে সমাজ ও দেশ গঠনে প্রতিভাকে কাজে লাগাতে পারবে।’