প্রতিভার উর্বরভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ম্যাচে নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কেন উইলিয়ামসন। ২০ বছর বয়সে ওয়ানডে সেঞ্চুরি করা একমাত্র কিউই ব্যাটসম্যান তিনি। সব দেশ মিলে রেকর্ডের তালিকায় উইলিয়ামসনের ওপর অবশ্য আছে ১১টি নাম। এঁদের সাতজনই পাকিস্তানের! শীর্ষে শহীদ আফ্রিদি। এর পর আছেন ইমরান নাজির, সেলিম এলাহী, উমর আকমল, শোয়েব মালিক, সালমান বাট ও ইজাজ আহমেদ। অবশ্য কনিষ্ঠ সেঞ্চুরিয়ানদের প্রথম ১৫ জনের তালিকা করলে সেখানে চার বাংলাদেশিকেও খুঁজে পাওয়া যাবে: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মেহরাব হোসেন ও শাহরিয়ার নাফীস। আর সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের বিশ্ব রেকর্ডটাই তো মোহাম্মদ আশরাফুলের।