প্রতিমুহূর্তের রোমাঞ্চে যুক্ত হোক আপনার মন্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের প্রথম ম্যাচেই অগ্নিপরীক্ষায় অবতীর্ণ বাংলাদেশ দল। এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। আফগানরা অবশ্য কদিন আগে বাংলাদেশকে ওয়ানডেতে হারিয়েছে এশিয়া কাপে। তবে এবার বাংলাদেশ দল বেশ প্রত্যয়ী, আর কোনো অঘটন ঘটবে না। তা ছাড়া বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে আজ।
খেলাটা টি-টোয়েন্টি। মাত্র ২০-২০ ওভারের খেলা বলেই এখানে ম্যাচের রং পাল্টায় মুহূর্তের মধ্যেই। খেলার প্রতিমুহূর্তের সাক্ষী হন, আর সেই মুহূর্তটি সম্পর্কে মন্তব্য করে প্রথম আলো অনলাইনকে জানান। আপনার মন্তব্য সবার কাছে পৌঁছে দেবে প্রথম আলো অনলাইন। প্রথম আলো অনলাইনে খেলার প্রতিমুহূর্তের লাইভ স্কোর ও কমেন্ট্রি দেওয়া হচ্ছে। এখন থেকে কমেন্ট্রিতে পাঠকদের মন্তব্য করার সুযোগও যুক্ত হলো।