প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জন্য বরাবরই প্রবল প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে একটু একটু করে জবাব দিতে শুরু করেছে বাংলাদেশও। কালকে নিয়ে টেস্টে ১১ বার চার শ রানের দেখা পেল বাংলাদেশ, সর্বোচ্চ তিনবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা! দুবার করে চার শ এসেছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একবার করে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। ৮৩ ম্যাচে মাত্র ১১ বার, তবে বাংলাদেশ প্রথম চার শর দেখা পেয়েছিল টেস্টে নিজেদের প্রথম ইনিংসেই ভারতের বিপক্ষে। টেস্টে সবচেয়ে বেশি ৩০৩ বার চার শ করেছে অস্ট্রেলিয়া।