প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপমানের প্রতিশোধটা কী দারুণভাবেই না নিলেন ড্যান ইভানস! গত বছর মায়ামিতে অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিকের সঙ্গে অনুশীলন করতে গিয়েছিলেন এই ব্রিটিশ। কিন্তু ‘তোমার সঙ্গে অনুশীলন করবে টমিক! তুমি তার সঙ্গে অনুশীলন করার যথেষ্ট যোগ্য নও’ বলে ইভানসকে একরকম ঘাড় ধাক্কা দিয়েই তাড়িয়ে দিয়েছিলেন টমিকের বাবা। টমিকই নাকি বাবাকে পাঠিয়েছিলেন। পরশু এক বছর আগের সেই অপমানের মোক্ষম শোধ তুলেছেন ইভানস, ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে তাঁকে হারিয়ে! ৬-১, ৩-৬, ৬-৭ (৪/৭), ৩-৬ গেমে হারটি নিশ্চয়ই টমিককে এই শিক্ষাটাও দিয়েছে—অহংকার পতনের মূল। এএফপি।