প্রতিশোধের সিরিজে জয়ে শুরু ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে ০-৪, আর ওয়ানডে সিরিজে ০-৩। ইংল্যান্ড সফরে গিয়ে দু-দুবার হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় ডোবা ভারতীয় দলের জন্য ঘরের মাঠে চলমান ওয়ানডে সিরিজটা প্রতিশোধেরই বটে। আর ইংল্যান্ড সফরের দুঃস্বপ্ন ‘মাটিচাপা’ দেওয়ার অভিযানে মহেন্দ্র সিং ধোনিদের শুরুটা হয়েছে ১২৬ রানের জয় দিয়ে। এদিন ব্যাটে-বলে উভয় দিকে নিজেদের সাফল্যের ‘ঝলক’ দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ৩৫ ওভার শেষে প্রথমে ব্যাট করা ভারতীয় দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫০ রান। তবে সুরেশ রায়না ও অধিনায়ক ধোনির নৈপুণ্যে শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩০০ রান।বল হাতে সমান তালে ভালো করেছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই শিকার করেন তিনটি করে উইকেট। প্রথমজন দেন ৩৪ রান, আর দ্বিতীয়জন ৩৫। এ দুজনের তাণ্ডবে ১৪ ওভার বাকি থাকতে মাত্র ১৭৪ রানে গুটিয়ে যায় সফরকারী ইংল্যান্ড। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—ভারত ৩০০/৭ (৫০ ওভার)ধোনি ৮৭*, রায়না ৬১ইংল্যান্ড ১৭৪/১০ (৩৬.১ ওভার)কুক ৬০, ট্রট ২৬জাদেজা ৩৪/৩, অশ্বিন ৩৫/৩ফল: ভারত ১২৬ রানে জয়ী।