ক্যারিয়ারে চোটাঘাত তাঁকে কম ভোগায়নি। কিন্তু আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর বড় কোনো চোট ছাড়াই একটা মৌসুম কাটিয়ে দিলেন। কী সেই জাদুর কাঠি, যার ছোঁয়ায় এমন বদলে গেলেন রবিন ফন পার্সি? জানা যাচ্ছে, গোপন সেই প্রতিষেধক ‘বডিহেলিক্স’ নামের একধরনের বিশেষ বন্ধনী। ঊরুতে ওটা পরেই চোটকে আড়ি দিয়েছেন ফন পার্সি। তবে ফন পার্সি একাই নন, এই বন্ধনী দারুণ উপকার করেছে ওয়েইন রুনিরও। হাঁটুতে আঘাত পাওয়ার পর এটা পরেই রুনি প্রত্যাশার চেয়ে অনেক আগে ফিরেছিলেন মাঠে। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল-রাগবি খেলোয়াড়েরা বডিহেলিক্স ব্যবহার করেন আগে থেকেই। ওয়েবসাইট।