প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশদের ৭৭ বছরের অপেক্ষার অবসান হলো অ্যান্ডি মারের হাত ধরে। ১৯৩৬ সালের পর উইম্বলডন পেল প্রথম স্বদেশি পুরুষ চ্যাম্পিয়ন। উইম্বলডনের অপেক্ষা ফুরিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের অপেক্ষা শেষ হবে কবে? সর্বশেষ কোন অস্ট্রেলিয়ান কবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সেটাও তো গবেষণার বিষয়। ১৯৭৬ সালে সর্বশেষ অস্ট্রেলীয় পুরুষ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন মার্ক এডমন্ডস। ফ্রেঞ্চ ওপেনজয়ী সর্বশেষ ফরাসি পুরুষ খেলোয়াড়ের নাম সবারই জানা, ইয়ানিক নোয়াহ। ১৯৮৩ সালে নোয়াহর রোলাঁ গারোঁ জয়ের পর কেটে গেছে ৩০ বছর। যুক্তরাষ্ট্রের অপেক্ষা অবশ্য বেশি দিনের নয়। ১০ বছর আগে অ্যান্ডি রডিকের ইউএস ওপেন জয়টাই হয়ে আছে ছেলেদের টেনিসে যুক্তরাষ্ট্রের শেষ গ্র্যান্ড স্লাম সাফল্য।