প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাট হাতে কত কীর্তিই তো আছে মাইকেল ক্লার্কের। বল হাতেও আছে একটি বিশ্ব রেকর্ড, সবচেয়ে কম রানে ৬ উইকেট পাওয়ার (৬/৯)। এবার বল হাতে আরেকটা রেকর্ড গড়ে ফেললেন অস্ট্রেলীয় অধিনায়ক। এটা অবশ্য গৌরব করার মতো নয়। ওই ৬ উইকেট পেয়েছিলেন ক্যারিয়ারের চতুর্থ টেস্টে। এরপর ৮৩তম টেস্টে এসে আবার পেলেন ৫ উইকেট (ডমিনিকা টেস্টে)। সবচেয়ে বেশি টেস্টের ব্যবধানে ৫ উইকেট পাওয়ার রেকর্ড এটাই। এর আগে রেকর্ডটি ছিল যাঁর, তাঁরও মূল পরিচয় ছিল ব্যাটসম্যান। অভিষেক টেস্টেই ৫ উইকেট পেয়েছিলেন ওয়ালি হ্যামন্ড। ইংলিশ কিংবদন্তি পরে ৫ উইকেট পান ৬১তম টেস্টে। তিনে জ্যাক ক্যালিস। প্রোটিয়া অলরাউন্ডারের চতুর্থ ও পঞ্চম ৫ উইকেটের মাঝে ব্যবধান ছিল ৪৭ টেস্ট।