প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের অপেক্ষার অবসান হবে কবে? সেই ১৯৯৯ বিশ্বকাপের ঐতিহাসিক জয়টাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি হয়ে আছে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের অপেক্ষাই সবচেয়ে দীর্ঘ। ১৯৯৯ সালের পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলা ৩৮টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সব মিলিয়ে ৪৫ ম্যাচে মাত্র ১টি জয়, জয়-পরাজয়ের অনুপাত ০.০২। জয়-পরাজয়ের অনুপাতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এটাই সবচেয়ে বাজে। পরের দুটি স্থানও বাংলাদেশের। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুটি দেশের বিপক্ষেই অনুপাতটা ০.০৪। এই দুই দলের বিপক্ষে ২৫ ও ২৪টি ম্যাচ খেলে মাত্র ১টি করে জয় বাংলাদেশের।