প্রত্যাখ্যাত কানেরিয়ার আপিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে নির্দোষ প্রমাণের লড়াইয়ে আরও একবার হারলেন দানিশ কানেরিয়া। আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাকিস্তানি লেগ স্পিনার যে আপিল করেছিলেন, যুক্তরাজ্যের বাণিজ্যিক আদালতে তা প্রত্যাখ্যাত হয়েছে। গতকাল কানেরিয়ার আবেদন প্রত্যাখ্যান করে ইসিবির দেওয়া নিষেধাজ্ঞা যথাযথ নিয়মেই হয়েছে বলে রায় দিয়েছেন বিচারক নিকোলাস হ্যাম্বলেন।
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০১২ সালে কানেরিয়াকে আজীবন নিষিদ্ধ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এএফপি।