প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটা অঙ্কের প্রস্তাব এসেছিল। বার্সেলোনায় তিনি যা পান তার চেয়ে তিন গুণ বেশি দিয়ে নিতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রস্তাব পেয়ে মার্ক বার্ত্রা ভেবেছিলেনও। কিন্তু মাত্র দুই সেকেন্ডের জন্য! চোখ বন্ধ করে নিজেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে সান্তিয়াগো বার্নাব্যুতে কল্পনা করলেন—নাহ, মানাচ্ছে না। ব্যস, ফিরিয়ে দিলেন রিয়ালের বিশাল অঙ্কের প্রস্তাব। তিন বছর আগে ফিরিয়ে দেওয়া সেই প্রস্তাবের জন্য কি এখন আফসোস হয়? বার্সেলোনার তরুণ ডিফেন্ডারের জবাব, ‘কেন আফসোস হবে! আমি তো নিজের ইচ্ছাতেই থেকেছি।’ এই না হলে বার্সা-অন্তঃপ্রাণ! ওয়েবসাইট।