প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের লক্ষ্মী কি পায়ে ঠেলল জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)! আর্থিক দুরবস্থায় ঘুরপাক খাওয়া টেস্টখেলুড়ে দেশটি ফিরিয়ে দিয়েছে আইসিসির প্রস্তাব। ঋণে জর্জরিত জেডসিকে অর্থনৈতিক দুরবস্থা থেকে বের করে আনতে শর্তসাপেক্ষে আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব করেছিল আইসিসি। কিন্তু শর্তগুলো মনঃপূত না হওয়াতে সাহায্য নিতে অস্বীকার করেছে জেডসি। আইসিসি জেডসির অভ্যন্তরে কিছু সংস্কার প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে ছিল তাদের নিয়োগ দেওয়া প্রশাসক নিয়োগ। জিম্বাবুয়ে মানতে পারেনি এটাই। শর্ত মানলে ১ কোটি ৬০ লাখ ডলার সাহায্য পেত জিম্বাবুয়ে। ওয়েবসাইট।