প্রত্যাশার চাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরী সেন হলে ভিন্ন কথা ছিল। কিন্তু চীনের প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মালিক তো আর তেমন নন। কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে কার্লোস তেভেজ, অস্কার, হাল্কদের মতো ফুটবলারকে নিয়ে এসেছেন, চীনের লিগ ফুটবলও এখন দেখানো হয় বিভিন্ন দেশে...এসবের একটা উত্তাপ তো থাকারই কথা। সেটিই টের পাচ্ছেন চীনের ক্লাবগুলোর কোচরা। মৌসুমের মাঝপথেও এখনো যায়নি, এর মধ্যে প্রত্যাশার চাপ সামলাতে না পারায় একের পর এক কোচ বরখাস্ত হচ্ছেন। গত এক মাসেই বরখাস্ত হয়েছেন ছয়জন! চীনের স্পোর্টস ইনসাইডার ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা মার্ক ড্রেয়ার অবশ্য এটিকে তুলনা করলেন ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে, ‘প্রিমিয়ার লিগে কোচদের নিয়ে একটা প্রতিযোগিতা থাকে—কে আগে বরখাস্ত হবে? বিশ্ব ফুটবলের ধারাটাই এখন চীনে এসেছে।’ যাক, অন্তত একটা জায়গায় তো চীন ফুটবল উন্নত দেশগুলোর সমতায় পৌঁছেছে! এএফপি।