প্রত্যাশার শুরু নাদাল-ফেদেরারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শুরুটা যেভাবে হওয়া দরকার, অস্ট্রেলিয়ান ওপেনে রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের শুরুটা হলো সেভাবেই। যুক্তরাষ্ট্রের অ্যালেক্স কুজনেতসভার বিপক্ষে নাদাল জিতেছেন ৬-৪, ৬-১, ৬-১ গেমে। রাশিয়ার আলেক্সান্দার কুদ্রিয়াভসেভের বিপক্ষে ফেদেরারের জয় ৭-৫, ৬-২, ৬-২ গেমে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কাল পুরুষ বিভাগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা প্রতিযোগীদের মধ্যে আছেন মার্টিন হুয়ান দেল পোত্রো, টমাস বার্ডিচ, মার্ডি ফিশ, টমি হাস, ম্যারাথন ম্যান-খ্যাত জন ইসনার।মহিলা এককে শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি, কিম ক্লাইস্টার্স, লি না, ভিক্টোরিয়া আজারেঙ্কা, ফ্রান্সেসকা শিয়াভোন, ইয়েলেনা জাঙ্কোভিচ, অগ্নিয়েস্কা রাদওয়ানস্কাদের শুরুও হলো সহজ জয়ে।তবে বাছাই খেলোয়াড়দের মধ্যে প্রথম দিনেই বাদ পড়েছেন ফার্নান্দো ভারদাস্কো, হুয়ান মোনাকো, ইভান লুবিচিচ, ইয়ুর্গেন মেলজার, মহিলা এককে ফ্লাভিয়া পেনেত্তা, লুসিয়ে সাফারোভা, ইয়ানিনা উইকমেয়াররা। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন নিকোলাই ডেভিডেঙ্কো, সানিয়া মির্জাও। ওয়েবসাইট।