প্রত্যুত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের শুরুটা একটু অন্যভাবে করতে চেয়েছিলেন টনি ক্রুস। টুইটারে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে ২০ লিখে প্রথমে বসিয়েছেন ব্রাজিলের পতাকা, এরপরই জার্মানির পতাকা। ইঙ্গিতটা পরিষ্কার, ২০১৭ সালে এসেও সবাইকে মনে করিয়ে দিচ্ছেন ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের স্কোরলাইনের কথা (ব্রাজিল ১-৭ জার্মানি)। সঙ্গে সঙ্গে ঝড় উঠল সামাজিক যোগাযোগমাধ্যমে। রিয়াল মাদ্রিদ সতীর্থ মার্সেলোও টুইট করেছেন, ‘অন্যদের সব সময় শ্রদ্ধা করুন!’ তবে রিয়ালের সাবেক তারকা রোনালদো জবাবটা ভালো দিয়েছেন। ফেসবুকে ২০০২ বিশ্বকাপ ফাইনালের নিজের একটা ছবি দিয়ে লিখেছেন, ‘শুভ নববর্ষ টনি ক্রুস!’ ব্রাজিলের পেছনে জার্মানির পতাকা (২০০২ বিশ্বকাপের স্কোরলাইন ২-০), সঙ্গে ১৭! ক্রুসও খুশি এমন উত্তর পেয়ে, ‘আপনি ঠিকই বুঝতে পেরেছেন!’ গোলডটকম।