প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলা দেখার খুব ইচ্ছা! হাতে একটা কানাকড়িও নেই? আপনি যদি হন পেসকারার সমর্থক, কোনো সমস্যা নেই। বিনা পয়সায় দেখতে পাবেন খেলা, সেটাও মৌসুমজুড়ে দলের সব ম্যাচ! সিরি ‘বি’র ক্লাবটি তাদের বেকার সমর্থকদের জন্য এমনই এক উদ্যোগ নিয়েছে। পেসকারার প্রাদেশিক সরকারের সহায়তায় ইতালিয়ান ক্লাবটি এরই মধ্যে ৯২৫টি মৌসুমি টিকিট বিনা মূল্যে বিতরণ করেছে ক্লাবের কর্মহীন সমর্থকদের মধ্যে। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই তথ্য। দাবি করা হয়েছে, ইতালিয়ান ফুটবলে গরিব সমর্থকদের মধ্যে ফ্রি টিকিট দেওয়ার উদ্যোগ এটাই প্রথম। ওয়েবসাইট।