প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুর রহমানের সৌজন্যে এই প্রথম বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট এক দিনেই ডাবল সেঞ্চুরি দেখল। কাল বিকেএসপির ২ নম্বর মাঠে আরেকটি প্রথমও উপহার দিলেন জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান। জাতীয় লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ মিলিয়ে এই প্রথম কোনো উদ্বোধনী ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি পেলেন। শামসুরের আগে ওপেনিংয়ে সর্বোচ্চ ইনিংসটা ছিল তামিম ইকবালের। ২০১২-১৩ মৌসুমে জাতীয় লিগে বগুড়ায় ঢাকা মহানগরের বিপক্ষে ১৯২ রান করেছিলেন চট্টগ্রাম বিভাগের ওপেনার। একই ভেন্যুতে ঠিক পরের ম্যাচেই সিলেট বিভাগের বিপক্ষে তামিমের খেলা ১৮৩ রানের ইনিংসটি আছে তিনে। বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান করা ওপেনার দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২৩২ রান করেছিলেন প্রোটিয়া অধিনায়ক।