প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ রানে ৫ উইকেট। ডাচ মিডিয়াম পেসার আহসান মালিক ছোটখাটো এক কীর্তিই করে গড়ে ফেললেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম আইসিসির সহযোগী সদস্যদেশের কোনো বোলার ইনিংসে ৫ উইকেট পেলেন। এর আগে সহযোগী দেশের সেরা বোলিং ছিল আয়ারল্যান্ডের অ্যালেক্স কুসাকের। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন আইরিশ মিডিয়াম পেসার। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সহযোগী দেশের সেরা বোলিং আফগানিস্তানের সামিউল্লাহ শেনোয়ারির। গত নভেম্বরে শারজায় কেনিয়ার বিপক্ষে আফগান অলরাউন্ডার তাঁর লেগ স্পিন বোলিংয়ে ১৩ রানে নেন ৫ উইকেট। ৮ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডটি শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের।