প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেন হাত ধরাধরি করেই পথ চলছেন স্তানিসলাস ভাভরিঙ্কা ও লি না। গত জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সুইজারল্যান্ড ও চীনের এই দুই তারকা। এরপর এবারের ফ্রেঞ্চ ওপেনে তো ইতিহাসই গড়ে ফেললেন জুটি বেঁধে। না, মিশ্র দ্বৈত নয়—প্রথম রাউন্ডে হেরেই অনাকাঙ্ক্ষিত ইতিহাস গড়েছেন ভাভরিঙ্কা ও লি না। সোমবার হেরেছেন ভাভরিঙ্কা, পরের দিন লি না। টেনিস ইতিহাসে এই প্রথম পুরুষ-মহিলা বর্তমান দুই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নই পরের গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন।