প্রথম আলো ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী স্টেডিয়ামে কাল শুরু হয়েছে প্রথম আলো দ্বিতীয় বিভাগ ক্রিকেট। উদ্বোধনী খেলায় সবুজ ক্রীড়া চক্র (১১০) ৪০ রানে হারিয়েছে টাউন ক্লাবকে (৭০)। ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের সুমন। দিনের অন্য ম্যাচে নবীন ক্রীড়া চক্রকে (৭৭) ৯ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া (৭৮/১)। ম্যাচসেরা ভিক্টোরিয়ার আবির। জেলার ৯টি দল অংশ নিচ্ছে এবারের লিগে।