প্রথম আলো ভলিবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী পৌরসভা মাঠে কাল শুরু হয়েছে প্রথম আলো প্রথম বিভাগ ভলিবল লিগ। প্রথম দিনে নীলফামারী নীলসাগর এগ্রো ২-০ সেটে সৈয়দপুর সেবা একাদশকে, মুক্ত ক্রীড়াচক্র ২-০ সেটে কেকেপাড়া কাঞ্চনপাড়া দলকে ও কুদরত স্মৃতি সংঘ ২-১ সেটে ট্যাঙ্গনমারি জলঢাকা দলকে হারিয়েছে। লিগে ৪ গ্রুপে অংশ নিচ্ছে জেলার ১২টি দল। খেলার উদ্বোধন করেন নীলফামারী সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। পৃষ্ঠপোষক প্রথম আলো। খেলার উদ্বোধন করে আসাদুজ্জামান নূর বলেন, ‘তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। তাহলেই আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারব।’ খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করায় প্রথম আলোকে ধন্যবাদ জানান তিনি।