প্রথম ইনিংসে ৭৩ রানে পিছিয়ে পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারজাহ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৩ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে পাকিস্তান। চানাকা ওয়েলেগেদারা ও রঙ্গনা হেরাথের ভালো বোলিংয়ে আজ ৩৪০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। গতকাল ইউনুস খানের সেঞ্চুরির পর আজ ৮৯ রানের লড়াকু ইনিংস খেলে আউট হয়েছেন অধিনায়ক মিসবাহ-উল-হক। ওয়েলেগেদারা ৮৭ রানে তুলে নেন ৫টি উইকেট।৬ উইকেটে ২৮২ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করেছিল পাকিস্তান। দিনের প্রথম ওভারেই আবদুর রেহমানকে সাজঘরে ফেরান ওয়েলেগেদারা। কয়েক ওভার পরে উমর গুলের উইকেটও তুলে নেন রঙ্গনা হেরাথ। নবম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে সম্মানজনক একটা সংগ্রহ এনে দেন মিসবাহ ও সাঈদ আজমল। ২৬১ বলে ৮৯ রানের ধৈর্যশীল এক ইনিংস খেলে রনদিভের শিকারে পরিণত হন মিসবাহ।